নন্দীগ্রামে বিতর্কিত পোস্টার, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে নয় - The News Lion

নন্দীগ্রামে বিতর্কিত পোস্টার, নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে নয়

 


দি নিউজ লায়ন;     প্রার্থীপদ ঘোষণার পর আজ, মঙ্গলবার নন্দীগ্রামে আসছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ নন্দীগ্রাম-১ ব্লকের বটতলা সংলগ্ন মাঠে নামবে মমতার কপ্টার। কিন্তু তার আগে পোস্টার আর ব্যানারে ছেয়ে গিয়েছে নন্দীগ্রাম। 


সেখানে বলা হয়েছে নন্দীগ্রাম মেদিনীপুরের ভূমিপুত্রকে চায়, কোনও বহিরাগতকে  নয়। জনবহুল এলাকাগুলিতে এই পোস্টার দেওয়া হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলে বলে আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ডেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পরে সেই বহিরাগত প্রশ্নেই জেরবার হয়েছে ঘাসফুল শিবির। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.